পলাশে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
২৬ মার্চ ২০২১, ০৬:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
আল-আমিন মিয়া:
নানা আয়োজনে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা সদর মডেল উচ্চ বিদ্যালয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার