ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
২৭ এপ্রিল ২০২১, ০৩:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বা কোন গাড়ির সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।
নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। তিনি নরসিংদী বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
পুলিশ ও স্থানীয়দের ধারনামতে, ঘোড়াশাল থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী সদরের পাঁচদোনার দিকে যাচ্ছিলেন ফজলুল হক মিঠু। এসময় ভাগদী এলাকার নাজমুল সিএনজি পাম্পের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে যেকোন ভারী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোটরবাইক ও চালক মিঠুকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনার বিস্তারিত বিবরণ জানতে পারছেন না পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং পাশের দোকানগুলোও বন্ধ ছিলো। যার ফলে কিভাবে কোন ধরনের যানবাহন তাকে চাপা দিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তবে ভারী কোনো যান বা গাড়ি তাকে চাপা দিয়েছে বলে ধারনা করছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার