পলাশে ১০ ভূমিহীন ও গৃহহীন পেলেন ঘরের চাবি ও দলিল
২০ জুন ২০২১, ০৫:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ে রবিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঘর হস্তান্তর করা হয়।
পলাশ উপজেলার জিনারদীর বরাবতে ১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই জমি ও গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
পলাশের ১০ জন ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমি ও ঘরের চাবিসহ দলিল তুলে দেন স্থানীয় সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার, জিনারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন আল রাজী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা