পলাশে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ব্রিজ নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর (ট্রলি) চাপায় রুবায়েত হোসেন সিনহা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের পাশে হাড়িধোয়া নদীতে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যবহৃত ট্রলি চাপায় ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রলি চালক মনির ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের পাশে হাড়িধোয়া নদীতে নির্মাণাধীন একটি ব্রিজের মালামাল নেওয়া-আনার কাজে ব্যবহৃত একটি ট্রলি ব্যাক গিয়ার (পিছনে) নেওয়ার সময় ওই শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ট্রলি চাপায় শিশুর মৃত্যু হয়েছে, এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় ট্রলির ড্রাইভার মনির ইসলামকে আটক করা হয়েছে। আটককৃত ট্রলির ড্রাইভার মনির ইসলাম শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের মোতালিব ভূইয়ার ছেলে। এ ঘটনায় নিহত ওই শিশুটির পরিবারকে থানায় খবর দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি