ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

২১ নভেম্বর ২০২১, ০৭:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম


ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়রসহ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এসময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা পারভীন, জাকিয়া সুলতানা (লিজা), মরিয়ম বেগম লিমা। এছাড়াও শপথ গ্রহণ করেন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, কবির হোসেন, জাহিদ হোসেন ভূইয়া, জুলহাস মিয়া, মোঃ শহিদুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন ও মোঃ সারোয়ার হোসেন।

শপথ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

গত ২ নভেম্বর ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আল মুজাহিদ হোসেন তুষার নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন।



এই বিভাগের আরও