পলাশে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪৩০ কৃষক
৩০ জুন ২০২২, ০৩:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমন ধানের উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে রোপা আমন, ২০২২-২৩ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৪৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি দুই প্রকারের ২০ কেজি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে কৃষক-কৃষাণীদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজেরা বেগমসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কিষাণীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা