পলাশে ৯ বছরের নাতনীকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
২৮ জুলাই ২০২২, ০৫:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ৯ বছরের এক শিশু নাতনীকে পাশবিক নির্যাতন করার অভিযোগে সোহরাব সিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই শিশুটির নানা সোহরাব সিকদার অসুস্থতার কথা বলে তার বাড়িতে শিশুটিকে রেখে আসতে বলেন। পরে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে শিশুটিকে বাড়িতে একা পেয়ে তার নানা সোহরাব সিকদার পাশবিক যৌন নির্যাতন করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে নানা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে ওইদিন রাতেই শিশুটিকে তার বাবার বাড়িতে দিয়ে আসা হয়। এরপর থেকে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে। শিশুটির পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে নানা সোহরাব সিকদারকে গ্রেপ্তার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনাটির অভিযোগ পাওয়ার পর পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নানা সোহরাব সিকদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা