পলাশে ১৮ দিন ধরে নিখোঁজ কিশোরী
৩১ জুলাই ২০২২, ০৬:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে স্বপ্না আক্তার ফাতেমা (১৫) নামে এক কিশোরী ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকার মো. সবুজ ফকিরের মেয়ে স্বপ্না আক্তার ফাতেমা গত ১৩ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এ ঘটনায় রোববার দুপুরে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন সবুজ ফকির।
থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে ও সবুজ ফকিরের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ জুলাই দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় ফাতেমা। এরপর থেকে আর বাড়িতে ফিরেনি। সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না।
পিতা সবুজ ফকির বলেন, আমার মেয়ে খুবই সরল প্রকৃতির। তার সাথে কোনো অঘটন হলো কি না সেই আতঙ্কেই দিন কাটছে আমাদের।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মেয়ের বাবা সবুজ ফকির থানায় একটি মেয়ে নিখোঁজের সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা