পলাশে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কর্তৃক আয়োজিত ও পলাশ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্স করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী প্রমুখ।
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২ ব্যাচ এ ৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন বারটান এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ কুমার মন্ডল। তৃনমুল পর্যায়ের কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সংগঠক এবং কৃষক কিষাণীদের এ প্রশিক্ষণে ব্যবহারিক পুষ্টি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বারটান এর মূল কাজ হলো গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল জনগণের মধ্যে প্রচার করা এবং জনগণের পুষ্টি স্তরে উন্নয়নের সহায়তা করা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি