বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে পিজিসিবির ৫ সদস্য
০৫ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
আল আমিন মিয়া:
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে যান।
দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরিক্ষা নীরিক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন তারা।
এসময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরিক্ষা নীরিক্ষা শেষে কি কারণে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে। এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।
পরিদর্শনের সময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা