পলাশে বাড়িতে ঢুকে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
০২ নভেম্বর ২০২২, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে বাড়িতে একা পেয়ে এক তরুণী (১৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হাই (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হাই জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। এর আগে গত (৩১ অক্টোবর) রোববার সকালে ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় গতকাল বুধবার সকালে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে অভিযুক্ত আবুল হাইকে আসামি করে পলাশ থানায় মামলা করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণীর মা গৃহপালিত গরু নিয়ে মাঠে যায়। এসময় ওই তরুণী বাড়িতে একা থাকার সুযোগে আবুল হাই তাকে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্থানীয়দের কাছ থেকে ধর্ষণের ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত আবুল হাইকে আটক করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণীর মা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল হাইকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা