পলাশে ৫ জয়িতাকে সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে মোছাঃ হাসিনা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জায়েদা সামাদ নিগার, সফল জননী নারী হিসাবে সাহিদা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে জোসনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফাতেমা বেগমক সংবর্ধনা দেয়া হয়।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এই ৫ জন জয়িতা নির্বাচিত হন।
উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা