পলাশে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৩১ ডিসেম্বর ২০২২, ১২:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় নাজমুল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের ভেলানগর এলাকার আহমেদুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন এবং একটি পোল্ট্রি মেডিসিন কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে চাকুরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজুল নামে পরিচিত একজনের সাথে মোটরসাইকেলে করে নরসিংদীর মাধবদী থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন নাজমুল হোসেন। ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে পৌঁছালে পিছন থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল হোসেন সড়কে ছিটকে পড়েন। পরে কাভার্ডভ্যানের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা