পলাশে ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৩ এপ্রিল ২০২৩, ০১:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তরুণের নাম মো. সাকিব শেখ (১৭)। তিনি পলাশের চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মো. মালেক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব শেখ। অন্যদিকে পার্শ্ববর্তী একটি ইটভাটা থেকে ইট বোঝাই করা একটি ট্রলি চরসিন্দুরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ধানমইন্নার টেকের সাম্মার বাড়ি এলাকায় ওই ট্রলিটিকে ওভারটেক করার পর মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন সাকিব। এসময় ওই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান পিষে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় কৌশলে ট্রলির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পলাশ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ওভারটেক করতে গিয়ে ট্রলির চাপায় সাকিব নামের একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ওই ট্রলিটি জব্দ করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর