পলাশে ১ টাকায় হাজার টাকার ঈদ বাজার
১৯ এপ্রিল ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
পলাশ প্রতিনিধি:
“আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী’ এ শ্লোগান নিয়ে নরসিংদীর পলাশে ১ টাকার বিনিময়ে মিলেছে হাজার টাকার ঈদ বাজার। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল করে দোকান বসিয়ে এসব বাজার তুলে দেয়া হয়।
পলাশ উপজেলার সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য পরিবারের পক্ষ থেকে ২৭০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১ টাকায় এ ঈদ বাজার তুলে দেন প্রধান অতিথি পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
উদ্দীপ্ত তারুণ্য পলাশ উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম শান্তর সভাপতিতে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।
মাত্র ১ টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি, চাল, আলু, ডাল, তেল, পেয়াজ, নুডলস সহ এক হাজার টাকা মূল্যমানের নয়টি পণ্য নিয়েছেন নি¤œ আয়ের মানুষ।
ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, ২০১৯ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাত্র ১ টাকায় ঈদ বাজারের এ উদ্যোগ নিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি