পলাশে পুকুরে বিষ প্রয়োগে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
১৪ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে পুকুরে বিষ প্রয়োগে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পুকুর মালিক কিরন প্রধানের।
ভুক্তভোগী মাছ চাষী ও স্থানীয়রা জানান, পারুলিয়া গ্রামের শাহজাহান প্রধানের ছেলে স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান দীর্ঘদিন ধরে কয়েকটি পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন। অন্যান্য দিনের মতো গতরাতেও পুকুরে মাছের খাবার দিয়ে রাতে বাড়ি ফিরে যান তিনি। আজ শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখেন কই মাছের একটি পুকুরের সকল মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
পুকুরের মালিক কিরন আলী প্রধান জানান, অন্যান্য পুকুরের সব মাছ ঠিকঠাক থাকলেও ৭০ শতাংশের কই মাছের পুকুরটিতে প্রায় দশ টন ওজনের দুই লাখ কই মাছ মরে গেছে। মাছগুলো ১৭০টাকা কেজি ধরে বিক্রি করে দেয়া হয়েছিল। আজ এই মাছগুলো ধরে নিয়ে যাওয়ার কথা ছিল। এই মুহুর্তে মাছ মেরে ফেলার কারণে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়ে প্রায় নিঃস্ব তিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবী করেন তিনি। পাওনাদারদের পাওনা পরিশোধ করা নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
ঘটনার খবর পেয়ে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল আলম পুকুর পরিদর্শন করেন। তিনি জানান, পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। তা ঢাকায় পাঠানোর পর পরীক্ষা শেষে বলা যাবে কি কারণে মাছগুলো মারা গেছে। তবে পুকুরের মালিক বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ করছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদেরকে মৎস অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেলে আমাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি