পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
০২ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন।
মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে মঙ্গলবার রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব সাকিবের দাফন সম্পন্ন করা হয়।
দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানান ওসি মনির হোসেন।
এর আগে ঈদের দিন সোমবার সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা রাকিব ও সাকিবের বাবা মাকেও। এ ঘটনায় পুলিশ ভাগদী এলাকার পাভেল, খবির ও উসমান নামের ৩ জনকে গ্রেপ্তার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা