পলাশে ঘুরতে নিয়ে গিয়ে দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ, আটক ১
১২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত অপর এক যুবক।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতাল থেকে আশিক দেওয়ান শান্তকে আটক করে পুলিশ। আটককৃত আশিক দেওয়ান শান্ত (১৮) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ হতে অভিযোগ পাওয়ার পর মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্বজনরা জানান, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হন এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গতকাল শুক্রবার আশিক মেয়েটিকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। পরে চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। এসময় আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে।
এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি