পলাশে চালককে হত্যা করে বিভাটেক ছিনতাই: ৩ জন গ্রেপ্তার
১৭ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন (৩০) নামের এক চালককে হত্যা করে বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অটোরিকশা ও মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পলাশ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন মৃধার ছেলে ইসমাইল মৃধা ওরফে কসাই ইসমাইল (২৫), খানেপুর গ্রামের সাদেকের ছেলে শাকিল (২৯) ও নরসিংদী সদরের শ্রীনগর দড়িপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (৫৪)।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ৫৮০ টাকা, দুটি মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু, দুটি চাপাতি জব্দ করা হয়।
পুলিশ ও নিহতের স্ত্রী রাকিবা জানান, শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। পর দিন (১৫ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে পলাশ উপজেলার ধনারচর এলাকার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশের একটি কলাবাগানে চালক দেলোয়ার হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় এবং বিভাটেকটি পাওয়া যায়নি। পুলিশ মরদেহটি অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে খবর পেয়ে নিহতের স্ত্রী রাকিবা হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
নিহত চালক দেলোয়ার হোসেন পলাশ উপজেলার গজারিয়ায় ইউনিয়নের দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইসমাইল, কবির ও শাকিল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও গত বছর ইউনুস নামে এক অটোচালককেও হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি