৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
২৭ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৩০০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কম বেশি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল। আজ শুক্রবার (২৭ জুন) নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশ শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী। আগামী দিনে বৈষম্যহীন কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পথে আছে বলেই দীর্ঘ ১৬ টি বছর এতো জেল, জুলুম, নির্যাতন ও অত্যাচারের পরও আজ দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে।
সভাপতিত্ব করেন জামায়াত ইসলাম পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ করিমের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য সায়েদুজ্জামান, আব্দুল জব্বার, মাধবদী থানার আমীর মাওলানা আবুল আজিজসহ দলীয় নেতাকর্মীগণ।
সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দলীয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে। যাতে নির্বাচনী মাঠ হতে জামায়াতে ইসলামী সরে যায়। কিন্তু জামায়াত ইসলাম মনে করে হয় জয়, নয় মরণ। এছাড়া হারাবার আর কিছু নেই। জামায়াতে ইসলামী বিরিয়ানির রাজনীতিতে বিশ্বাসী নয়। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে গণজোয়ার তৈরি করতে হবে। জনগণই আমাদের নিরাপত্তা দেবে। আমরা একত্র ও ঐক্যবদ্ধ আছি। জনগণ আমাদের পাশে আছে। জনগণ বর্তমান রাজনীতির কাছে অতিষ্ঠ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি