বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। সুশাসনে বিশ্বাস করে, জবাবদিহিতায় বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি গজারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি এদেশের ছাত্রজনতার সাথে মিলে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুণরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুংসহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। যারা দেশ চালাবে তাদের জনগণের সাথে জবাবদিহি করতে হবে। আওয়ামীলীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না। তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশ ধ্বংস করেছে। উন্নয়নের নামে সাইনবোর্ড টানিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরেছে।
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভুইয়া শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও