পলাশে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।
এর আগে সোমবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), মৃত রেফায়েত উল্লাহ’র ছেলে বোরহান মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে সোহেল ভূইয়া (২৪), ঘোড়াশাল খালিসারটেক গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বালুচরপাড়া মহল্লায় অভিযার চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতির ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে। সে মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি