নরসিংদী-২ (পলাশ): কর্মীদের বাঁধার মুখে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতের প্রার্থী
২০ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থীকে আসন ছাড় দিলেও মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি জামায়াতের প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে যাওয়ার আগেই জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইনকে তার বাসায় আটকে দেন দলীয় কর্মী ও সমর্থকরা।
নেতাকর্মীরা জানান, আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যক্ষ মো: আমজাদ হোসাইন। জোট গঠনের পর জামায়াত আসনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী মো: গোলাম সারোয়ারকে (তুষার) ছেড়ে দেন। এ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে বাসা হতে বের হওয়ার আগেই নির্বাচনী এলাকার বেশ কিছু সংখ্যক কর্মী-সমর্থক মো: আমজাদ হোসাইনের শহরের গাবতলী এলাকার বাসায় হাজির হয়। এসময় তারা মো: আমজাদ হোসাইনকে প্রার্থীতা প্রত্যাহার করতে নিষেধ ও বাঁধা প্রদান করে গেইট তালাবদ্ধ করে দেন। এসময় আসনটি ছাড় দেয়ার সিদ্ধান্ত তারা মানেন না বলে স্লোগান দিতে থাকেন। এতে বাসায় আটকা পড়ার কারণে প্রার্থীতা প্রত্যাহার করতে বের হতে পারেননি আমজাদ হোসাইন।
এক পর্যায়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন মনোনয়ন প্রত্যাহারের কাগজপত্র নিয়ে সাক্ষর আনতে আমজাদ হোসাইনের বাসায় গেলে উত্তেজিত সমর্থকদের ক্ষোভের মুখে তিনিও ফিরে যান।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন ও সেক্রেটারি মো: আমজাদ হোসাইন সাংবাদিকদের সাথে কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নরসিংদীর ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেন দুইজন। এরমধ্যে রয়েছেন নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত মো. ফারুক ভূইয়া ও নরসিংদী ৩ (শিবপুর) থেকে গণফোরাম মনোনীত জগলুল হায়দার আফ্রিক।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি