ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ড. মঈন খান
৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান। শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী-২ নির্বাচনী এলাকার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় ড. মঈন খান বলেন, এদেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় ড. মঈন খান আরও বলেন, বিএনপি উদার গনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী না। তাই, নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া একই দিন ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি