পলাশে ঈদের জামা দিয়ে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রদল নেতা

১৪ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


পলাশে ঈদের জামা দিয়ে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে, কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের রঙিন নতুন জামা বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) দুপুরে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে  সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে ঈদের রঙিন জামা তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

এসময় মোস্তাফিজুর রহমান পাপন  বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। ঈদে রঙিন জামা দিয়ে পথশিশুদের মাঝে হাসি দেখতে পেরে আনন্দ লাগছে। সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক শিশুর জীবন আনন্দময় পারে।



এই বিভাগের আরও