পলাশে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ : স্বামীসহ আটক ২
০৭ জানুয়ারি ২০১৯, ০৭:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে পরকিয়া প্রেমের সন্দেহে শাহানাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর স্বামী এরশাদুল ইসলামসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৭ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গৃহবধূ শাহানাজ আক্তারের সঙ্গে একই গ্রামের নূরুল ইসলামের ছেলে ফরহাদ মিয়ার প্রায় ছয় মাস ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর সংসারে ঝগঁড়া, বিবাদ লেগে থাকতো। সোমবার সকালে কথিত প্রেমিক ফরহাদ মিয়ার সঙ্গে আবারও মোবাইল ফোনে কথা বলেন গৃহবধূ শাহানাজ আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী এরশাদুল ইসলাম ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা কওে স্ত্রী শাহানাজকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকা- ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলাম ও ফরহাদ মিয়াকে আটক করা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা