ঘোড়াশালে কালনী ট্রেনের ইঞ্জিন বিকল: আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
০৯ জানুয়ারি ২০১৯, ০৫:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক
ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বুধবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে ঢাকাগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এতে ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। নরসিংদী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর একটার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের ইঞ্জিনটি চালু করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকাল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা