৯ দফা দাবিতে ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
০২ মার্চ ২০১৯, ০৩:২৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবীতে নরসিংদীর পলাশের ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ করেছে জুটমিল শ্রমিকরা। শনিবার (২ মার্চ) পলাশ শিল্পএলাকার ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে এ শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উৎপাদন বন্ধ রেখে মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ পালন করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জুটমিলের সিবিএ’র সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদ প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকদের গ্র্যাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহব্বান জানান। অন্যথায় আগামী ৪ মার্চ রাজপথে বিক্ষোভ, ১২ মার্চ ধর্মঘট পালনের সমর্থনে ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ দুই দিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেয়া হয় সমাবেশে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি