পলাশে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু: প্রতিবাদে বাড়িতে আগুন
১৭ এপ্রিল ২০১৯, ০৫:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৬ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় মাছ বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত জেলে আনু মিয়া (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ২২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (১৭ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।
এদিকে আনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হামলাকারী কালাম মিয়ার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। নিহত আনু মিয়া উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া গ্রামের শামছু উদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্ত হামলাকারী কালাম মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মকবুল হোসেন মোল্লা জানান, দীর্ঘদিন আগে অভিযুক্ত কালাম মিয়া আনু মিয়ার কাছ থেকে বাকিতে কিছু মাছ কিনেছিল। সেই টাকা চাইতে গেলে গত ২৫ মার্চ কালাম ও তার ভাই আল-আমিন মিলে আনু মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আনুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।

২২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আনুর মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গস্খামবাসী অভিযুক্ত কালামের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ওসি মকবুল হোসেন আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম ও তার ভাই আল-আমিন মিয়া পলাতক রয়েছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা