পলাশে বিস্কুটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
০১ মে ২০১৯, ০৩:৫০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম
পলাশ প্রতিনিধি ॥
বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রান্ত দাস (২০) নামে এক যুবককে আটক করেছে পলাশ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃত প্রান্ত দাস কুড়াইতলী গ্রামের মৃত নিরাশ দাসের ছেলে।
থানা পুলিশ ও ওই শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশি মৃত নিরাশ দাসের ছেলে প্রান্ত দাস শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে ব্যথায় চিৎকার শুরু করে এবং জিজ্ঞেস করলে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়।
পরে ভুক্তভোগী ওই শিশুটির পরিবার স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য এলাকার লোকজন নিয়ে অভিযুক্ত প্রান্ত দাসকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত প্রান্ত দাসকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা