পলাশে ১টি বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ আ’লীগ নেতা আটক
২০ মে ২০১৯, ০৪:২১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে গুলি ভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আজহার খন্দকার (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব-১১। আটককৃত আজহার খন্দকার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে স্থানীয়রা। রবিবার (১৯ মে) রাতে ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার দিবাগত গভীর রাতে পলাশের ডাংগা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আজাহার খন্দাকার (৫০) কে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড পিস্তলের গুলিসহ ০১টি ভরা ম্যাগাজিন, ০১টি ধারালো কিরিস, ০২টি চাইনিজ কুড়াল, ০১ টি হাইসা ও ০৫টি রাম দা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক আজহার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংুদ্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এ সকল সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সম হয়। এ ঘঁনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা