ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কার্যক্রম
১৭ জুন ২০১৯, ০৮:২৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
পলাশ প্রতিনিধি ॥
মরণ ফাঁদে পরিণত হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম দ্বিতলবিশিষ্ট নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্যাগ রেলওয়ে স্টেশনের ভবনটি। বহু বছরের পুরাতন ভবনটির সংস্কার কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শীতল্যা নদীর তীরে অবস্থিত ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল রেলওয়ে স্টেশনটি। স্টেশনটিতে রয়েছে দেশের একমাত্র প্রথম দোতলাবিশিষ্ট ভবন। শিল্পসমৃদ্ধ ঘোড়াশাল শহরে হাজারও মানুষের বসবাস। এখানে রয়েছে দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, ২টি সারকারখানা, ২টি সিমেন্ট কারখানা, প্রাণ-আরএফএল গ্রুপের তিনটি কারখানা, ৩টি জুটমিল, পেপার মিল, ডাইং, সিলিন্ডার গ্যাস ও রড ফ্যাক্টরীসহ অসংখ্য ছোট বড় কারখানা।
এসকল কারখানায় দেশের বিভিন্ন জেলার প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। পলাশ উপজেলা থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিনিয়ত হাজারও যাত্রী যাতায়াত করেন। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রীই বাস সার্ভিসের পরিবর্তে ট্রেনের ওপর নির্ভরশীল। এই স্টেশনটি ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে ট্রেনযোগে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
ঘোড়াশাল বাজার এলাকার আমির হোসেন জানান, সড়কপথে যানজটের ভোগান্তির কারণে এ স্টেশন থেকে ট্রেনে প্রতিদিন ঢাকা আসা যাওয়া করি। এই স্টেশনের পুরাতন ভবনটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভবনের নিচতলার ছাদের পলেস্তারা ধ্বসে পড়ছে। এছাড়াও ভবনটির কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো সময়ই বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

অপরদিকে এই স্টেশন থেকে নিয়মিত ঢাকা যাতায়াতকারী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের আশরাফুল আলম গাজী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ যদি স্টেশনের পুরাতন এই ভবনটির সংস্কার কাজ করতে না পারেন। তাহলে যেনো এটি পরিত্যক্ত ঘোষণা করেন। কারণ পাশেই একটি নতুন স্টেশনে ভবনের কাজ শেষ হয়েছে। অথচ সেটিকে চালু না করে ঝুঁকিপূর্ণ ভবনে স্টেশনের কার্যক্রম চালানো হচ্ছে।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আব্দুস সালাম বলেন, প্রধান প্রকৌশলীর অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারি না।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি