পলাশের জিনারদী আসছেন ডাচ রানি ম্যাক্সিমা
০৯ জুলাই ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
আগামীকাল বুধবার (১০ জুলাই) নরসিংদীর পলাশে আসছেন নেদারল্যান্ডের রানি ম্যাক্সিমা। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাচ রানি, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সরেজমিনে পরিদর্শন করবেন।
বুধবার দুপুর ২ টায় এ পরিদর্শন করবেন তিনি। ডাচ রানির পলাশে আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রানির সফরকে কেন্দ্র করে পুরো ইউনিয়নজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাচ রানির আগমনে পলাশের জিনারদী ইউনিয়নে দেখা দিয়েছে সাজ সাজ রব।
নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং বিশেষ করে অর্থনৈতিক খাতের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চারদিনের সফরে আজ ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণী ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
রাণী ম্যাক্সিমা বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।
বুধবার সকালে তিনি নগরীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এর পর তিনি নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার ডাচ রাণী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাণী ম্যাক্সিমার।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার