পলাশে লটকন বাগানে গৃহবধূর ঝুলন্ত লাশ
২৪ জুলাই ২০১৯, ০৫:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে শ্যামা বসু (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় একটি নির্জন লটকন বাগান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত শ্যামা বসু ঘোড়াশাল পাইসকা এলাকার দেবাশীষ বিশ্বাসের স্ত্রী।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে ওই গৃহবধূ তার ১২ বছরের মেয়েকে বিদ্যালয়ে দিয়ে আসার পর থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর বুধবার সকালে পাশ্ববর্তী রাবান এলাকার একটি লটকন বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি