পলাশে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন সভা
২৫ জুলাই ২০১৯, ০৪:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
পলাশ প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলাতেও গলা কাটা-ছেলেধরা ও তিনদিন বিদ্যুৎ থাকবে না এমন গুজব আতংক ছড়িয়েছে। এসব গুজব আতঙ্কে না পড়ে সচেতন হয়ে স্বাভাবিকভাবে চলার জন্য মানুষের মনোবল বাড়াতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে।
প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সভা-সেমিনার করে গুজব ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গলা কাটা-ছেলেধরা ও তিন দিন বিদ্যুৎ থাকবে না এমন গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উদ্যোগে ওই বিদ্যালয়ের কাস শুরু হবার আগে বিদ্যালয়ের মাঠে প্রায় ২ হাজার ৬০০ শিক্ষার্থীদের মধ্যে এসব গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা