পলাশে ২ শিশুসহ ১৪ ডেঙ্গু রোগী শনাক্ত
০২ আগস্ট ২০১৯, ০৬:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। পলাশ উপজেলায় গত কয়েক দিনে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন বেড়েই চলছে স্থানীয় হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা।
পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিক্ষা সুবিধা তেমন না থাকায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী রোগী ডেঙ্গু পরীক্ষার জন্য ভিড় করছে স্থানীয় কিনিকগুলোতে। এদিকে কিনিকগুলোও ডেঙ্গু রোগী ভর্তি না করে ঢাকায় হস্তান্তর করছে। অপরদিকে পলাশের বেসরকারি অনেক কিনিকেই নেই সব ধরণের পরীক্ষার ব্যবস্থা।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার রওশন জেনারেল (প্রাইভেট) হাসপাতালে গত জুলাই মাসে ১২ জন ও আগস্ট মাসের প্রথম দিনে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান জানান।
তিনি আরও জানান, কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ও কয়েক জনের অবস্থা আশষ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। ১৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২ বছর ও ১০ বছরের শিশুও রয়েছে।
এ বিষয়ে জানতে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলালের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার