পলাশে পরিস্কার পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসনের অভিযান
২৩ অক্টোবর ২০১৯, ০৬:২৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
পলাশ প্রতিনিধি :
নরসিংদীর পলাশে গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় পরিস্কার পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের পাশে থাকা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ, ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও যত্রতত্র রিক্সা, অটোরিক্সা পার্কিং মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরীফুল হক শরীফ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী জানান, বুধবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় পলাশ উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট, হাট-বাজারের ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠা দোকানপাটসহ ব্যানার ফেস্টুন অপসারণের কাজ অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি