পলাশে ৫ জয়িতাকে সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০১৯, ০২:০১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে এ সংবর্ধনা দেয়া হয়।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ’জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতা নির্বাচিত হন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে রেহেনা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শিউলী, সফল জননী নারী হিসাবে মমতাজ মজিদ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে কামরুল নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোছা. হালিমা বেগমকে সংবর্ধনা দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা