পলাশে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার
২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
জাহিদুল ইসলাম জাহিদ:
নরসিংদীর পলাশে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় চোরদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে জাহাঙ্গীর (১৮), একই এলাকার জহির মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮) ও মোহাম্মদ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (৩০)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়িঘরে চুরি করে আসছে। কিছুদিন আগে স্থানীয় ঠিকাদার জাহাঙ্গীর মিয়ার গোডাউনে চুরি করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এরপর থেকেই চোর চক্রের সদস্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত থাকে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ ঘোড়াশাল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ তাদের আটক করে।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা