পলাশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হকের দাফন সম্পন্ন
০৩ জানুয়ারি ২০২০, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলুল হক এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ শেষে ঘোড়াশাল পৌর এলাকার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, মরহুমের পরিবারের সদস্য, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপজেলার জনগণ।
জানাযার নামাজ পরিচালনা করেন পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোজাম্মেল হক।
উল্লেখ্য, পলাশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ ফজলুল হক (৬৫) বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা