পলাশে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে সচেতনতামূলক সভা
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
পলাশ প্রতিনিধি:
বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নরসিংদীর পলাশে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা আলীর সভাপতিত্বে এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, থানা মডেল স্কুলের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমূখ।
এতে জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা