পলাশে মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত
১৭ মার্চ ২০২০, ০৩:১৬ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা ও কেক কেটে মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা