পলাশে সাবেক এমপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
০৩ এপ্রিল ২০২০, ০৫:০৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক এমপি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পোটনের পক্ষে নরসিংদী-২ নির্বাচনী এলাকার কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
শুক্রবার (০৩ এপ্রিল) সকাল থেকে ঘোড়াশাল পৌর এলাকার ফৌজি গ্রাম থেকে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়। ব্যাটারিচালিত অটো রিকশা ও ভ্যান গাড়ি দিয়ে উপজেলার কর্মহীন প্রতিটি দরিদ্র মানুষের ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
এসময় আল-মুজাহিদ হোসেন তুষার জানান. সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের পৃষ্ঠপোষকতায় করোনা সংকটের শুরু থেকেই জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সরকারের পাশাপাশি কর্মহীন প্রতিটি দরিদ্র মানুষের পাশে থাকতে ও তাদেরকে ঘরমুখী রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার ২৫ হাজার দরিদ্র মানুষের জন্য চাল,ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে এবং দেশের সংকটকাল পর্যন্ত তা অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি