পলাশে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ
১৫ এপ্রিল ২০২০, ০৫:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার কৃষকদের মাঝে ধান কাটার মেশিন (কম্বাইন হারভেষ্টার) বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেশিন বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে ধান কাটার মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ফারহানা আলীর সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম ও কৃষক শামীম ভূইয়া প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার জানান, করোনা পরিস্থিতিতে এখন ধান কাটা শ্রমিক সংকট চলছে। সরকার তাই অর্ধেক দাম ভর্তূকি দিয়ে কৃষকদের মাঝে এ ধান কাটার মেশিন বিতরণ করছে। প্রতি ঘন্টায় এক একর অর্থাৎ ১০০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই করা যাবে এ মেশিনের মাধ্যমে। তাছাড়া ধান কাটা ও মাড়াইতে শ্রমিকের সংখ্যাও কমে আসবে। এক একর জমির ধান কাটায় খরচ পড়বে ১৫শ টাকা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা