পলাশে ইউপি চেয়ারম্যান-স্বাস্থ্যকর্মীসহ ৬ রোগী শনাক্ত
১৮ এপ্রিল ২০২০, ০৯:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে এ পর্যন্ত (১৮ এপ্রিল) এক ইউপি চেয়ারম্যান, এক নারী স্বাস্থ্যকর্মী ও এক নারী গৃহকর্মীসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।
আক্রান্ত ইউপি চেয়ারম্যানের বাড়ি উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এছাড়া ওই চেয়ারম্যান বাড়ির গৃহকর্মীও করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
অপরদিকে স্বাস্থ্যকর্মীর বাড়ি ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে। তিনি নরসিংদী সদর হাসপাতালে কর্মরত রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ জনে। তবে তাদের মধ্যে এ জেলার প্রথম করোনা রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, করোনা সন্দেহে বৃহস্পতিবার ওই ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যসহ গৃহকর্মীরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে শনিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বৃহস্পতিবারই ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তার দেহেও করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট আসে।
ইউএনও আরও জানান, জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে ইউপি চেয়ারম্যান সহ চারজন ও ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে করোনা রোগী স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন আছেন। আর একজন করোনা আক্রান্ত প্রথম রোগী শুক্রবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ পুরো গ্রাম লকডাউন করা হয়েছে বলেও জানান ইউএনও।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, লকডাউন করা দুটি গ্রামের প্রবেশ পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রাম দুটির কারও খাদ্যসামগ্রী লাগলে পুলিশ ব্যবস্থায় দেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি