পলাশে নতুন ৪ করোনা রোগী শনাক্ত
২৮ মে ২০২০, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় নতুন করে ৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী।
নতুন ৪ জন নিয়ে পলাশ উপজেলায় এ পর্যন্ত ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়ার ১ জন পুরুষ ও ১ জন নারী, পলাশ বাজারের ১ জন পুরুষ এবং পলাশের ডাংগা ইউনিয়নের পূবালী বাজার সংলগ্ন ১ জন পুরুষ রয়েছেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৪ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, করোনা শনাক্তের খবর পেয়ে বুধবার রাতেই ৪ জনের বাসা লকডাউন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেন তাদের সুবিধা-অসুবিধা দেখাসহ খাবার পৌঁছে দেন সে জন্য তাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রয়োজনে তারা আমার কাছে ফোন করবে, খাবারসহ যা প্রয়োজন আমি পৌঁছে দেব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা