পলাশে বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ, ২৫ গাঁজার গাছ উদ্ধার
০৪ জুন ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজার চাষ করার সন্ধান পেয়েছে থানা পুলিশ। সেখান থেকে ২৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে পলাশ থানাধীন নোয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নোয়াকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী খলিল মিয়া তার বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজা গাছের চাষ করে এলাকায় বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় চাষ করা ২৫টি গাঁজার গাছ (১৪ কেজি) উদ্ধার করা হয়। পুলিশী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী খলিল মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় পলাতক খলিল মিয়াকে আসামী করে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা