পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
১২ জুন ২০২০, ০৮:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে লাখেরাজ গ্রামের রবিন্দ্র দে এর ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকালে নিহতের ছেলে কমলক্ষ দে বাদি হয়ে পলাশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার খবর পাওয়া মাত্র থানার এসআই সাইদুর রহমানকে পাঠানো হয়। সেখানে গিয়ে স্থানীয়দের সাথে ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়। পরে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বের করার সময় বিদ্যুৎ লাইনের তারে বাঁশটি লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা