পলাশে পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় হামলা
১৩ জুন ২০২০, ১১:৪২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় পাত্রীর বাড়িতে দলবল নিয়ে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে শৈনেল পাল নামে এক বখাটে। শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিকেন্দ্র ভৌমিক নামে (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নিকেন্দ্র ভৌমিক জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের অনিল ভৌমিকের ছেলে।
থানা পুলিশ ও ভুক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাবান এলাকার পাড়ার টেক নামক গ্রামের পনিন্দ্র পালের ছেলে শৈনেল পাল একই গ্রামের হিরা লাল চৌধুরীর মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করার পাশাপাশি বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু হিরা লাল ও তার পরিবার সে প্রস্তাবে রাজি হয়নি। এছাড়া হিরা লাল তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলে শৈনেল পাল একাধিকবার সে বিয়ে ভেঙে দিয়ে হিরা লালকে প্রাণনাশের হুমকি-ধামকি দেয়।
হিরা লাল আবারও নিজের মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করে। পাশাপাশি বখাটে শৈনেল পালের ভয়ে যার সাথে বিয়ে ঠিক করেছে তাদের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেয়। এ খবর শৈনেল পাল জানার পর শনিবার দুপুরে দলবল ও দেশীয় নিয়ে হিরা লালের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনায় শনিবার বিকালে হিরা লাল বাদি হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, হিরা লালের বাড়িতে হামলার খবর পাওয়া মাত্র পুলিশ পাঠিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হিরা লাল বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি