ঘোড়াশাল পৌর মেয়রের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
৩০ জুন ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ উপহার পৌঁছে দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় তার ব্যবহৃত গাড়ীটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে ত্রাণ সহায়তা নিতে আসা এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পৌর মেয়র মো: শরীফুল হক।
এসময় তিনি আরো বলেন, উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে যাচ্ছিলাম। এসময় অপরিচিত ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ী লক্ষ্য করে হামলা চালায়। এসময় অল্প দূরে অবস্থান করা ত্রাণ সহায়তাপ্রার্থী ও এলাকাবাসী এগিয়ে আসলে দৌড়ে পালাতে থাকে হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে।
জনপ্রতিনিধি হয়েও নিরাপত্তাহীনতা অনুভব করায় আইন শৃংখলাবাহিনীর সহায়তা প্রত্যাশা করেন মেয়র।
এসময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার বলেন, পলাশ বাসস্ট্যান্ডে ঘোড়াশাল পৌর মেয়রের গাড়ীতে ঢিল মেরেছে এমন সংবাদ পাওয়া মাত্র ওসি পলাশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ডিবির দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ঘটনাস্থল এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা